ঢাকার রূপনগর এলাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে হকারদের ঝিলপাড়ে যাওয়ার জন্য এরই মধ্যে নির্দেশ দিয়েছেন সংশিষ্ট কর্তৃপক্ষ। অনেকেই আইন মেনে ঝিলপাড়ে চলে গেলেও কতিপয় হকার ভ্যানগাড়িতে বিভিন্ন ধরনের মালামাল রেখে রূপনগরের রাস্তা দখল করে আছে। প্রশ্ন হচ্ছে, তারা কেন ঝিলপাড়ে যাচ্ছে না? রূপনগরের ঝিলপাড়ে দোকান বসানোর জন্য অবারিত জায়গা পড়ে রয়েছে। এ অবস্থায়, সংশিষ্ট কর্তৃপক্ষকে বলব—যারা ঝিলপাড়ে না গিয়ে এখনো রাস্তা ও ফুটপাত দখল করে আছে, তাদের ব্যাপারে আশু ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া কতিপয় অ্যালোটি দোকানি ফুটপাত দখল করে ফার্নিচারসহ বিভিন্ন মালামাল রেখেছে—তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
