খুলনা অফিস
খুলনায় কৃষি শুমারি উপলক্ষে রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কৃষি (শস্য, মত্স্য ও প্রাণিসম্পদ) শুমারি-২০১৯ এর আওতায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ শোভাযাত্রা হয়। শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। জেলা প্রশাসক ও স্থায়ী শুমারি কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এসময় খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. গোলাম মোস্তফাসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০ জুন পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে।
