চট্টগ্রামে করোনায় ৪৩ জন আক্রান্ত

আপডেট : ০২ জুলাই ২০২২, ১৩:১১

বন্দর নগরী চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৪৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ১১ দশমিক ৮৪ শতাংশ। এ সময় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

শনিবার (২ জুলাই) চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর আট ল্যাবরেটরিতে গতকাল শুক্রবার চট্টগ্রামের ৩৬৩ জনের নমুনায় নতুন ৪৩ জন পজিটিভ শনাক্ত হন। জেলায় করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৭ হাজার ৩০১ জন।

গতকাল করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৩ জন। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৯ জন।

ইত্তেফাক/এমআর