শিশু দেব হত্যা

এক বছরেও গ্রেফতার হয়নি প্রধান দুই আসামি

আপডেট : ০৯ জুন ২০১৯, ২২:০০

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

আলোচিত শিশু দেব দত্ত হত্যার এক বছর পূর্ণ হলেও প্রধান দুই খুনি এখনও গ্রেফতার হয়নি। মুক্তিপণের দাবিতে অপহরণের পর নৃশংসভাবে হত্যার শিকার স্কুলছাত্র শিশু দেব দত্ত (৯) হত্যার মামলায় পাঁচজনকে আসামি করে কুষ্টিয়া আদালতে চার্জশিট দাখিল করেছেন মিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম। এক বছরেও আলোচিত হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

নিহত দেব উপজেলার চিথলিয়া গ্রামের ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পবিত্র দত্তের একমাত্র ছেলে।

মিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম জানান, পলাতক আসামিদের গ্রেফতারে ইন্টারপোলসহ পুলিশি তত্পরতা অব্যাহত রয়েছে।