শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০২২, ১৫:২৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইমামের মৃত্যু হয়েছে। শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের প্রথম চককীর্তি টিকটিকিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত ইমাম হাফেজ মো. সাইরুল ইসলাম (২০) শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের প্রথম চককীর্তি টিকটিকিপাড়ার মো. কাদেল হোসেনের ছেলে ও চককীর্ত্তি নামোটোলা জামে মসজিদের ইমাম।

স্থানীয়রা জানান, মৃত মো. সাইরুল ইসলাম পাশের বাড়িতে একটি হোল্ডারে ব্লাপ লাগাচ্ছিল। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সাথে সাথে মারা যায়।

এব্যাপারে চককীর্তি ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হাসান (আনু মিঞা) বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চককীর্তি ইউনিয়নের প্রথম চককীর্তি টিকটিকিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চককীর্তি নামোটোলা জামে মসজিদের ইমাম হাফেজ মো. সাইরুল ইসলাম মারা গেছেন। আমি তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে জানিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে আমাকে জানিয়েছেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, ইতোমধ্যেই বিষয়টি তিনি জেনেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এমআর