আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব ঢাকা গ্রিনের প্রেসিডেন্ট হলেন স্কাইল্যান্ড মটর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিকী এবং সেক্রেটারি অ্যান্ড ডিএন এডিটর হলেন জান্নাত নাঈম ইরা।
বুধবার রাজধানীর মহাখালিতে রাওয়া ক্লাবে ২০২২ বর্ষের ঢাকা গ্রিনের ১১ সদস্যর নতুন কর্মকর্তাদের শপথ পরিচালনা করেন এপেক্স বাংলাদেশের জেলা-২ এর গভর্নর মো. সাজ্জাদ হোসেন ইলিয়াস।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান রুহুল মঈন চৌধুরী, জাতীয় সহসভাপতি মো. আবদুল মতিন শিকদার, সদ্য বিদায়ী অতীত জাতীয় সভাপতি ভুবন লাল ভারতি, সাবেক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক এম সায়েম টিপু প্রমুখ।
