বানারীপাড়ায় পাঁচদিনেও সন্ধান মেলেনি নিখোঁজ কিশোরের

আপডেট : ০৯ জুন ২০১৯, ২২:০১

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

বানারীপাড়ায় ঈদের দিন থেকে নিখোঁজ রয়েছে শাখারিয়া গ্রামের আবুল হাওলাদারের ছেলে মো. রাকিব হাওলাদার (১৪)। আবুল হাওলাদার জানান, ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ শেষে সকাল ১০টায় বাড়ি থেকে রাকিব তার নানা বাড়ি পার্শ্ববর্তী উজিরপুরের ধামুরা গ্রামে বেড়াতে যায়। পরে ঐদিন রাতে রাকিবের খোঁজ নিতে মামা সুমনের মোবাইলে কল দিয়ে জানতে পারেন রাকিব তার নানা বাড়িতে যায়নি। তিনদিনেও রাকিব বাড়িতে না ফেরায় আবুল হাওলাদার শনিবার ৮ জুন বানারীপাড়া থানায় একটি জিডি করেন।