রংপুরে সুইমিংপুলে শিশুর মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০১৯, ২২:০২

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের বিনোদন কেন্দ্র ভিন্নজগতের সুইমিংপুলে গোসল করতে নেমে পানিতে ডুবে আট (৮) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তানবীর নামে ওই শিশু তার মামা সাঈদের সঙ্গে সুইমিং পুলে গোসল করতে নেমেছিল। শনিবার বিকেলে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শিশুটি তার মামার সঙ্গে বড়দের সুইমিংপুলে গোসল করতে নেমেছিল। পানির গভীরতা বেশি ছিল, যার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।