রাজধানীর কাঁঠালবাগানের একটি ৬ তলা ভবনের ৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক গোলযোগের (শর্ট সার্কিট) কারণে এ আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। রবিবার দুপুর ১২টার দিকে ভবনের ৫ তলায় একটি ফ্ল্যাটে আগুন লেগে লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, দুপুর সাড়ে ১২টায় ফ্রি স্কুল স্ট্রিটের ৩০৩/৩ নম্বরের ছয়তলা ভবনের পাঁচতলায় আগুন লাগে। খবর পেয়ে দুটি ইউনিট ছুটে যায় সেখানে। পরে আরো দুটি ইউনিট যায়। একঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়।
