সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা 

আপডেট : ০৫ জুলাই ২০২২, ১১:৫৭

বান্দরবানের রোয়াংছড়িতে ২৮০ জন নারী, পুরুষ ও ছোট বাচ্চাদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সম্প্রতি সেনাবাহিনীর ২৪পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬৯পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ৭ফিল্ড অ্যাম্বুলেন্স, বান্দরবানের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়।

গত পাঁচ দশকের বেশি সময় যাবৎ রোয়াংছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত এসকল দুস্থ মানুষদের পাশে আছে সেনাবাহিনীর ৬৯পদাতিক ব্রিগেড, বান্দরবান রিজিয়ন। এরই ধারাবাহিকতায় মেডিকেল ক্যাম্পেইন, ত্রাণ বিতরণ, আর্থিক অনুদান সহ সকল ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা।

এছাড়া, পাহাড়ে উন্নয়ন মূলক যেকোনো কর্মকাণ্ডে সেনাবাহিনীর অবদান অপরিসীম। ভবিষ্যতেও পাহাড়ের সুবিধা বঞ্চিত এসব মানুষদের জন্যে ৬৯পদাতিক ব্রিগেড এধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

ইত্তেফাক/এমআর