রাঙ্গুনিয়ায় আগুনে ৫ বসতঘর ভস্মীভুত

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৪:১৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পুর্ব সৈয়দবাড়ী গ্রামে আগুনে ৫ পাকা, আধাপাকা মাটির বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (৫ জুলাই) দিনগত রাত ৩টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গভীর রাতে জন্নতুল ফেরদৌসের বাসঘরে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন ছড়িয়ে মোজাম্মেল, মোদাচ্ছের, মোজাফ্ফর ও মনচুরের ঘর পুড়ে যায়। রাঙ্গুনিয়া থানার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল জানান, কোরবানি উপলক্ষে গরু ব্যবসায়ী মোজাম্মেলের ঘরে রক্ষিত ১০ লক্ষ টাকাসহ পাঁচটি বসতঘরে আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।

রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার ষ্টেশনের লিডার জাহেদুর রহমান জানান, আগুনের সংবাদ পেয়ে ৩টা ৫৬ মিনিটের সময়ে নির্বাপনি ইউনিটসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটস্থলে পৌঁছায়। ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় অগ্নিকবলিত বসতঘর থেকে ২০ লক্ষ টাকার মালামাল উদ্বার করা হয়েছে। আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে ৭ লক্ষ টাকার। গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে ফায়ার সার্ভিস কতৃপক্ষ অনুমান করছেন। 

 

ইত্তেফাক/এসজেড