বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২০ ও ২০২১ সালের কার্যক্রমের ভিত্তিতে ‘সাসটেইনেবিলিটি রেটিং-এ শীর্ষ ব্যাংক হিসেবে টানা দ্বিতীয় বারের মতো পুরস্কৃত হয়েছে সিটি ব্যাংক। ৩০ জুন বাংলাদেশ ব্যাংক সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন’ অনুষ্ঠানের আয়োজন করে।
এই অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।
সাসটেইনেবল ফাইন্যান্স, গ্রিন রিফাইন্যান্স, (সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর) এবং কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি এই চার সূচকের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক শীর্ষ-১০ ব্যাংকের তালিকা তৈরি করে। সিটি ব্যাংক শুধু তার নিজস্ব কার্যক্রম থেকে কার্বন নিঃসরণ কমাবে তাই নয় সমযের সইে সাথে তাদরে ঋণদানকেও এর আওতাভুক্ত করবে।
পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সিটি ব্যাংক সর্বদা জাতীয় এবং আন্তর্জাতিক নীতিমালা অসুসরণ করে চলেছে। সিটি ব্যাংক সম্প্রতি জাতিসংঘের নেট জিরো ব্যাংকিং অ্যালায়েন্সে (এনজেডবিএ) সদস্যপদ লাভ করেছে।

