পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করলেন ট্রাম্প

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৩:৫৯

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আচমকা বৈঠক বাতিল ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে জি-২০ সম্মেলনের ফাঁকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ট্রাম্পের সঙ্গের পুতিনের বৈঠক হওয়া কথা ছিল।  

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয় ট্রাম্প-পুতিন বৈঠক  অনুষ্ঠিত হচ্ছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ  সাংবাদিকদের বৈঠকের বিষয়টি ওয়াশিংটন নিশ্চিত করেছে বলে জানানোর কিছুক্ষণ পর  পরই ট্রাম্প টুইট করেন। 

টুইটে ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকটি আর হচ্ছে না। টুইটে ট্রাম্প বৈঠক বাতলের কারণ হিসেবে ইউক্রেন-রাশিয়ার সামুদ্রিক সংঘর্ষ ইস্যুর কথা বলা বলেন।  

ইত্তেফাক/এসআর