বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১২:২১

খুলনায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই পারভেজ শেখের মৃত্যু হয়েছে। বুধবার (৬ জুলাই) রাতে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বড় ভাই রুবেলকে আটক করেছে।

খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন খান হত্যাকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহত পারভেজ শেখ খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের জাহিদুল শেখের ছেলে।

খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন খান বলেন, পারভেজ মাদকাসক্ত ছিলেন। প্রায়ই এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। বুধবার রাতে পারেভেজ স্ত্রীকে মারধর করতে থাকলে বড় ভাই রুবেল এসে তাদের ঠেকাতে যায়। পরে বড় ভাই রুবেল বাঁশের চটা দিয়ে পারভেজের ঘাড়ে পরপর দুটি আঘাত করে। এসময় পারভেজ অসুস্থ হয়ে পড়লে বড় ভাই রুবেল তাকে নিয়ে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। রুবেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইত্তেফাক/এমআর