চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ৫৩ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ১৬ দশমিক ৮২ শতাংশ। তবে এসময়ে শহর ও গ্রামে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৭ জুন) করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৩১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৫৩ জনের মধ্যে শহরের ৪৭ ও চার উপজেলার ৬ জন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৬০৭ জনে।
গতকাল করোনায় আক্রান্ত কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জনই রয়েছে। এতে শহরের ৭৩৫ ও গ্রামের ৬৩০ জন।
