মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হওয়ার সময় খালেদ মাহফুজ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদ নড়াইল জেলার নড়াগাতি থানার পানিপারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
ওসি জানান, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে টোল না দিয়ে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে উঠে পড়েন খালেদ মাহফুজ নামে এক বাইকার। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামার সময় তাকে আটক করে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরবর্তীতে পদ্মা সেতু দক্ষিণ থানায় তাকে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, খালেদ মাহফুজ পদ্মা সেতু দক্ষিণ থানা হেফাজতে রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঈদের নামাজে মানতে হবে যেসব স্বাস্থ্যবিধি