বাংলাবান্ধা বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ৮ দিন বন্ধ

আপডেট : ০৭ জুলাই ২০২২, ২২:৪০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম আটদিন বন্ধ থাকবে। তবে দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপসহ উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে ৮ জুলাই শুক্রবার থেকে আগামী ১৫ জুলাই শুক্রবার পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ মোট ৮ দিন ব্যবসায়ীক সব কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ জুলাই সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। 

 

ইত্তেফাক/ইউবি