সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে শনিবার (৯ জুলাই) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় জেলার ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এতে ইমামতি করবেন মাওলানা এএসএম সালামত উল্লাহ। এছাড়া জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরে আরও কয়েক জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র কোরবানির ঈদে পশু কোরবানির জন্য সবধরনের প্রস্তুতি নিয়েছে চাঁদপুরের অর্ধশত গ্রামের দুই লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৮ সালে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রা.) সৌদি আরব এবং চন্দ্র মাস হিসাব করে এখানে দুটি ঈদ উদযাপন ও রোজা পালনের নিয়ম চালু করেন। সেই থেকে তার অনুসারীরা বিগত প্রায় ৯০ বছর ধরে এসব ধর্মীয় উৎসব উদযাপন করছেন।

স্বস্তিতে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ