সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি মো. সেলিম আহমেদ।
সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, মধ্যনগর, জামালগঞ্জ, সহ বিভিন্ন উপজেলার প্রান্তিক এলাকায় নিজ উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
জানা যায়, সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষদের জন্য নৌকাযোগে রান্না করা খাবার, শুকনো খাবার এবং চাল, ডাল, তেল, পিয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় সব কিছু বানভাসিদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন সেলিম আহমদ।
মো. সেলিম আহমেদ বলেন, বন্যার শুরু থেকে পানিবন্দি মানুষের কাছে নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
