কোরবানির পর পরিচ্ছন্নতা 

আপডেট : ০৯ জুলাই ২০২২, ২২:১৩

ঈদুল আজহায় পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বাড়তি নজর দেওয়া উচিত। একে তো করোনা চোখ রাঙাচ্ছে তার ওপর আবার জমে থাকা পানিতে আবাস গড়তে মরিয়া ডেঙ্গু। কোরবানির পর রাস্তায় রক্তের দাগ, জমে থাকা পানি, গবাদি পশুর খাবারসহ অন্যান্য বর্জ্য পদার্থ স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির। আর পোশাকে রক্তের দাগ খুবই বিরক্তের কারণ হয়ে দাঁড়ায়। তাই কোরবানির পর কীভাবে পরিষ্কার করবেন জেনে নিন।

  • যে স্থানটিতে কোরবানি দেওয়া হয় এবং মাংস কাটাকুটি করা হয় সেই স্থানটি সবশেষে বেশি বেশি পানি দিয়ে ঝাড়ুর সাহায্যে ভালোভাবে পরিষ্কার করতে হবে। প্রয়োজনে গরম পানি ব্যবহার করবেন। পানিতে অ্যান্টিসেপটিক লিকুইয়েড যেমন-ডেটল, স্যাভলন, ব্লিচিং পাউডার ইত্যাদি মিশিয়ে নিবেন। 
  • পশুর মলমূত্র, রক্ত, নাড়িভুঁড়ির উচ্ছিষ্ট সবকিছু একটি গর্ত করে মাটি চাপা দিতে হবে। না হলে দুর্গন্ধে পরিবেশ দূষিত হবে। হোগলার পাটি পুড়িয়ে ফেলা উচিত। অন্যথায় হোগলায় মশারা আবাস গড়বে। 
  • ঘরের যে জায়গায় মাংস কাটবেন সেখানে মেঝে যাতে নোংরা কম হয় তার জন্য ভালোমতো ধুয়ে মুছে প্লাস্টিকের শিট বা পাটি বিছিয়ে নিবেন। মাংস কাটা হয়ে গেলে প্লাস্টিক ওঠিয়ে পানি দিয়ে ধুয়ে তারপর গরম পানির সঙ্গে ডিটারজেন্ট দিয়ে মেঝে পরিষ্কার করবেন। দেখবেন রক্তের দাগ বা মাংসের আঠালো দাগ থাকবে না। 
  • আর এক টুকরা লেবু কেটে দুই হাতে ভালো করে ঘষে তারপর পানি দিয়ে হাত ধুয়ে ফেললে মাংসের গন্ধ দূর হয়ে যাবে। কারণ লেবুর রস হাত থেকে মাংসের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

 

  

ইত্তেফাক/আরএম