জরিমানা কমাতে গোপনে জনির সঙ্গে দেখা করেছেন অ্যাম্বার!

আপডেট : ১০ জুলাই ২০২২, ০৮:৫২

হলিউডের আলোচিত জুটি জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। কিছুদিন আগে মানহানি মামলায় জনির কাছে হেরে গেছেন ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী। এরপর আদালত এই অভিনেত্রীকে জরিমানা বাবদ ১০ মিলিয়ন ৩৫০ হাজার মার্কিন ডলার দেওয়ার নির্দেশ দেন।

এদিকে পশ্চিমা একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গোপনে জনি ডেপের সঙ্গে নাকি দেখা করেছেন অ্যাম্বার। জরিমানার অঙ্ক কমাতে অনুরোধও করেছেন। তবে শেষ পর্যন্ত তাতে রাজি হননি ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান’ সিনেমাখ্যাত এই অভিনেতা। এরপর আইনি প্রক্রিয়া চালিয়ে যওয়ার জন্য তার আইনজীবীদের নির্দেশ দিয়েছেন অ্যাম্বার।

জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের পরিচয় ২০০৯ সালে। ‘দ্য রাম ডায়েরি’ সিনেমার শুটিং সেটে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। অ্যাম্বার হার্ডের আগে দীর্ঘদিন ভেনেসা প্যারাডিসের সঙ্গে ছিলেন জনি ডেপ। ২০১২ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন ভেনেসা ও জনি। এরপর অ্যাম্বার হার্ডের সঙ্গে প্রেম শুরু করেন এই অভিনেতা। ২০১৪ সালের মেট গালাতে বাগদান সারেন জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। পরের বছর লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি।

amber heard_johnny depp
২০১৯ সালে অ্যাম্বার হার্ডের পত্রিকায় একটি লেখার কারণে তার বিরুদ্ধে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানি মামলা দায়ের করেন জনি। এই অভিনেতা দাবি করেন, এর কারণে তার অভিনয় কেরিয়ারে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। অনেক চেষ্টা করেও এটি স্থগিত করতে পারেননি অ্যাম্বার। এরপর পাল্টা ১০০ মিলিয়ন ডলারের মামলা দায়ের করেন এই অভিনেত্রী।

 

ইত্তেফাক/এসজেড