মহেশপুর সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় মদ আটক

আপডেট : ১০ জুন ২০১৯, ১৩:৫৩

মহেশপুর খোসালপুর সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় মদ আটক করেছে ৫৮ বিজিবি। রবিবার রাতে উপজেলার মাইলবাড়ীয়া মাঠে একটি মেহগুনি বাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির উপ-অধিনায়ক নজরুল ইসলাম খাঁন জানান, রাতে খোসালপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/১০৫ আর এর ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার মাইলবাড়ীয়া মাঠে একটি মেহগুনি বাগান থেকে  পরিত্যক্ত অবস্থায় ১৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার  করে।

আরও পড়ুন: শুক্রবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

এ বিষয়ে মহেশপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

ইত্তেফাক/এমআরএম