এডিনবার্গে উৎসবমূখর পরিবেশে ঈদুল আজহা উদযাপিত

আপডেট : ১১ জুলাই ২০২২, ১৩:৪৪

শনিবার (৯ জুলাই) ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে উদযাপিত হলো মুসলিম উম্মাহ’র অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ব্লাক হল সহ এডিনবার্গ শহরের বিভিন্ন মসজিদে সমবেত হয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। 

এতে যোগ দেন নারী-পুরুষ, শিশু-কিশোর সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাঙালিরাও। এ সময় তারা দেশে থাকা স্বজনদের স্মরণ করেন। বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত।  

বাংলাদেশীসহ মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে ঈদের আমেজ ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে একে ওপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন সকলে। দেশে রেখে আসা স্বজনদের স্মরণে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

ইত্তেফাক/এসজেড