করণ জোহরের প্রস্তাব ফিরিয়ে দিলেন শাহরুখ খান

আপডেট : ১১ জুলাই ২০২২, ১৪:০২

বলিউড সুপারস্টার শাহরুখ খান। ক্যারিয়ারের শুরু করণ জোহরের সঙ্গে তার সম্পর্ক ভালো। একসঙ্গে জীবনের অনেক ঘটনা সাক্ষী।  চার বছর পর এবার ‘কফি উইথ করণ’ অনুষ্ঠান নিয়ে ফিরলেন করণ জোহর। সেই অনুষ্ঠানে চেয়েছিলেন প্রিয় বন্ধুকেও। আমন্ত্রণও জানিয়েছিলেন তাকে। কিন্তু তার প্রস্তাব ফিরিয়ে দেন শাহরুখ। জানিয়ে দেন, এই বছর তিনি এই শোতে উপস্থিত থাকবেন না।

শাহরুখের এই প্রত্যাখ্যানের কারণ জানিয়ে করণ বলেন, ‘আমার মনে হয়, সিনেমায় বিস্ফোরণ ঘটাবে শাহরুখ। তাই ও খুব বেশি সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছে না বা কথা বলছে না। আমি সারাজীবন তার সব সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। আশা করছি আগামী বছর মুক্তি পাওয়া শাহরুখের সিনেমাগুলো বক্স অফিসে সুনামি আনবে। ও মানুষকে অপেক্ষা করাচ্ছে। তারা যতটা অপেক্ষা করবে, ও তাদের তার চেয়েও বেশি ভালোবাসা ফিরিয়ে দেবে।’

শাহরুখ আসছেন না ঠিকই। তবে করণের অতিথি হিসেবে দেখা যাবে আমির খানকে। সঞ্চালক নিজেই জানিয়েছেন সে কথা।

৭ জুলাই থেকে শুরু হয়েছে ‘কফি উইথ করণ'-এর নতুন সিজন। প্রথম পর্বে অতিথি ছিলেন রণবীর সিং এবং আলিয়া ভাট। পরবর্তীতে এই অনুষ্ঠানে দেখা যাবে অক্ষয় কুমার, সামান্থা প্রভু, অনন্যা পাণ্ডে, সারা আলি খান এবং জাহ্নবী কাপুরের মতো তারকাদের।

ইত্তেফাক/বিএএফ