চট্টগ্রামে কমেছে করোনা সংক্রমণ

আপডেট : ১২ জুলাই ২০২২, ১১:৫০

চট্টগ্রামে সর্বশেষ করোনাভাইরাসের সংক্রমণ হার কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৩০ জন আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ১২ দশমিক ৯৩ শতাংশ। গতকাল সেমাবার শনাক্তের হার ছিল ২২ দশমিক ৭৫ শতাংশ। এসময় শহর ও গ্রামে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১২ জুলাই) জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর পাঁচ ল্যাবে গতকাল চট্টগ্রামের ২৩২ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৩০ জন আক্রান্ত শনাক্ত হন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ২৭ হাজার ৭৯২ জন।

গতকাল করোনায় শহর ও গ্রামে করোনায় কেউ মৃত্যুবরণ করেনি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জনই রয়েছে।

ইত্তেফাক/এমআর