শ্রীলঙ্কা সংকটের পেছনে চীন কতটা দায়ী?

আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৮:৪৩

নজিরবিহীন রাজনৈতিক, অর্থনৈতিক সঙ্কট ও বিক্ষোভে টালমাটাল শ্রীলঙ্কা। ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপের পর সিঙ্গাপুরে গেছেন, করেছেন পদত্যাগ।  এদিকে আজ শুক্রবার (১৫ জুলাই) দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। গোটাবায়ার দুই ভাই দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের ওপরও আজ দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

তবে প্রশ্ন উঠেছে শ্রীলঙ্কায় আজ এত অস্থিরতার পেছনে দেশটিতে অন্যতম বিনিয়োগকারী দেশ চীন আদৌ কি সম্পৃক্ত। চীন যে এর পেছনে অনেকটা দায়ী তার অভিযোগ উঠেছে। তবে এই প্রসঙ্গ অনেকে ভুলতে বসেছে কিন্তু দেশটির জনগণ যে রাজনৈতিক সংস্কারের জন্য লড়ছে তাই চীনে এতে সম্পৃক্ত তা দেশটিতে স্বীকৃত হওয়া উচিত। 

প্রতিবেদনে বলা হয়েছে, রাজাপাকসে পরিবারের আধিপত্যের পেছনে চীনা হাত রয়েছে। ,যা দুই দশকেরও বেশি সময় ধরে শ্রীলঙ্কার ব্যবস্থাকেকলুষিত করেছে। শ্রীলঙ্কা যখন অর্থনৈতিক পতনের সম্মুখীন হয়, তখন চীন ঋণগ্রহীতার ওপর দোষ চাপিয়ে দেয়। 

শ্রীলঙ্কায় যে অর্থনৈতিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা চলছে তা চীনের সঙ্গে দেশটির সম্পর্কের ওপর "বড় প্রভাব" ফেলবে।

শ্রীলঙ্কা দেশটিতে গৃহযুদ্ধ অবসানের পর যখন অর্থনীতি পুনরুদ্ধারে তৎপর হয়। এরপর করোনা আঘাত হানলে দেশটির পর্যটন খাত বড় ধাক্কা খায়। দেশটির পর্যটন খাত অর্থনীতিতে ১০ থেকে ১৫ শতাংশ সাহায্য করে। এর মধ্যে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরু হলে দেশটিতে আরও বড় প্রভাব পড়তে শুরু করে। 

এই পর্যায়ে শ্রীলঙ্কা চীনের সাহায্যের জন্য আবেদন করে। দেশটি ঋণ পরিশোধের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং চীনা পণ্য কেনার জন্য দেড় বিলিয়ন মার্কিন  বিলিয়ন ক্রেডিট লাইন চায়। কিন্ত কয়েক মাস পেরিয়ে গেলেও চীন তাতে তেমন সাড়া দেয়নি। 

তবে মজার বিষয় হচ্ছে, শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের পর চীন মাহিন্দা রাজাপাকসে এবং তার ভাই গোটাবায়াকে সমর্থন করেছিল। এছাড়াও ২০১৫ সালের আগের দশকে চীন শ্রীলঙ্কার প্রধান উন্নয়ন সহায়তা এবং এফডিআই উৎসে পরিণত হয়েছিল।

চ্যাথাম হাউসের তথ্য অনুসারে চীন ২০০৬-২০১৯ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় ১২ দশমিক এক  বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। মাহিন্দা রাজাপাকসে যখন ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তখন দেশটিতে চীনের বহু অবকাঠামো প্রকল্প অনুমোদন দেয়। 

শ্রীলঙ্কা লাভবান হওয়ার আশার চীনের বড় বড় যেসব প্রকল্প অনুমোদন করেছিল তা এখন দেশটিতে বোঝা হয়ে দাঁড়িয়েছে।

গ্লোবাল স্টার্ট ভিউ থেকে অনূদিত, লেখা: পিয়া শেরম্যান

ইত্তেফাক/এসআর