প্রতিষ্ঠানের কর্মক্ষমতা বাড়াচ্ছে এইচআর ম্যানেজমেন্ট সফটওয়ার

আপডেট : ১৬ জুলাই ২০২২, ২১:১৫

তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় এগিয়ে চলছে বাংলাদেশ, তৈরি হচ্ছে কর্মক্ষেত্র, গড়ে উঠছে নতুন নতুন প্রতিষ্ঠান। এই কর্মক্ষেত্রে কর্মচারীদের নিয়ন্ত্রণ, কাজের ধরণ এবং উপস্থিতি দেখভাল সহ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাজগুলো এখন টেকনোলজির মাধ্যমে চলে এসেছে মুঠোফোনের ভেতরেই। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে সফলভাবে কাজ করছে দেশের অনেক প্রতিষ্ঠান, এতে করে খরচ কমছে প্রতিষ্ঠানগুলোর এবং সহজ হচ্ছে মানবসম্পদ ব্যবস্থাপনা। ফলে প্রতিষ্ঠানগুলোর কর্মক্ষমতাও বাড়ছে। 

দেশে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এমনই একটি জনপ্রিয় প্রতিষ্ঠান পাই এইচ আর (PiHR)। আধুনিক সব সুবিধা সম্বলিত এই সফটওয়্যারের মাধ্যমে কোনো অফিসের এইচ আর ম্যানেজার খুব সহজেই তার এমপ্লয়িদের উপস্থিতি, বেতন-বোনাস, ট্যাক্সের হিসাব, ট্র্যাকিং সহ সবকিছুই করতে পারবেন সহজেই। পাই এইচআর এর হেড অব বিজনেস দিবাকর সাহা দীপ বলেন, বর্তমানে সকল এইচ আর এবং অ্যাডমিন ম্যানেজাররাই স্মার্ট। তারা চান কম সময়ে যেন এমপ্লয়িদের থেকে বেস্ট আউটপুট বের করে আনা যায়। আর তা করতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যারের কোনো বিকল্প নেই। আমাদের এই অ্যাপ ব্যবহারে একটা কোম্পানির কর্মক্ষমতা ২৫-৩৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

এই সফটওয়ারের সুবিধা সম্পর্কে তিনি জানান,  আমাদের এই সিস্টেম বেশ স্মার্ট। কোনো একজন এমপ্লয়ি অফিসে ঢুকলেই স্বয়ংক্রিয় ভাবে তার অ্যাটেনডেন্স নেওয়া। আর তাই সারা বাংলাদেশে যাদের মাল্টিপল ব্র্যাঞ্চ বা আউটলেট আছে তারা আমাদের এই সিস্টেম নিতে বেশি আগ্রহ দেখাচ্ছেন। কম্পিউটারে লগ ইন করে সারা দেশের সব ডাটা এক সেকেন্ডেই দেখা যাচ্ছে। বর্তমানে স্টার্ট আপ, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, কর্পোরেট অফিস, মাল্টিন্যাশনাল কোম্পানি, কিছু ইন্সুরেন্স কোম্পানি, মাল্টি চেইন আউটলেট এবং রেস্টুরেন্টে আমাদের সিস্টেম ব্যবহার করছে।

তিনি আরও জানান, প্রায় ৪৫ টিরও বেশি রিপোর্ট দেখা যায় এই সফটওয়্যার ব্যবহার করে। মাত্র ২০০০ টাকা থেকে শুরু এই কোম্পানীর অনেকগুলো প্যাকেজ রয়েছে। বড়-ছোট সব ধরণের কোম্পানীর সুবিধার জন্যই রয়েছে ভিন্ন ভিন্ন প্যাকেজ। দেশের বাইরেও সাপোর্ট দিয়ে যাচ্ছে পাই এইচ আর। ইতিমধ্যেই ২৫০+ কোম্পানীতে এই সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই সংখ্যা ১০০০ এ ছাড়াবে।

ইত্তেফাক/জেডএইচডি