সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২ দিনব্যাপী অন্ত:বিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে।
মঙ্গলবার (১৯ জুলাই) থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে প্রদর্শনীটির ৪র্থ আসর শুরু হবে। এতে অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর ড. তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত থাকবেন।
এবারের আসরে জুরি সদস্য হিসেবে মো. রাফায়েত হক খান যুক্ত আছেন। এছাড়া প্রদর্শনী শেষে বিজয়ীদের পুরষ্কৃত করা হবে জানিয়েছে সংগঠনটি।
