ঢাকার বনানীতে নিজেদের কার্যক্রম শুরু করেছে পিএফইসি গ্লোবাল। এরআগে প্রতিষ্ঠানটির ধানমন্ডি কার্যালয় থেকেই সকল সেবা পেতো উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রায় ইচ্ছুক শিক্ষার্থীরা।
আজ বনানীতে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা পিএফইসি গ্লোবালকে অভিনন্দন জানান। পিএফইসি গ্লোবাল বিদেশী শিক্ষা কাউন্সেলিং এজেন্সি যারা ৫টি দেশ (অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ইউকে মালয়েশিয়ায়) শিক্ষার্থীদের ভিসা এবং ভর্তির জন্য কাজ করে।
পিএফইসি গ্লোবালের জনসংযোগ বিভাগ জানায়, উচ্চশিক্ষায় ইচ্ছুক সকল আগ্রহী শিক্ষার্থীদের তাদের বনানী অফিসে (আরএসআর টাওয়ার (৭ম তলা), বাড়ি নং ৫০, ব্লক সি, রোড নং ১১, বনানী, ঢাকা ১২১৩) আমন্ত্রণ জানিয়েছেন।
