চট্টগ্রাম করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৩৮ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।
বুধবার (২০ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে পাঠানো রিপোর্টে এসব তথ্য মিলে।
রিপোর্টে বলা হয়, নগরীর দশ ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল মঙ্গলবার ২৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন ৩৮ জন আক্রান্ত শনাক্ত হন। এনিয়ে জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ১৯৪ জন।
এদিকে গতকাল করোনায় শহরের এক রোগীর মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৬৭ জন হয়েছে।
