মান্দা (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর মান্দায় গভীর নলকূপের পানি সেচকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার ভারশো ইউনিয়নের মহানগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় আকলেমা, ফাতেমা, জব্বারসহ কয়েকজন জানান, পানি সেচকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়। গভীর নলকূপের ম্যানেজার রফিকুল ইসলাম ও কালাম জানান, চাঁদা দাবি করায় না দেওয়ায় জোর করে গভীর নলকূপের পানি কেটে নেয়। পানি কাটা বন্ধ করায় প্রতিপক্ষ রুবেলের লোকজন এই সংঘর্ষের ঘটনা ঘটায়। এদিকে রুবেল চাঁদার কথা অস্বীকার করে তার নিজ মোটরসাইকেল ভাঙচুরসহ বিভিন্ন রকমের অভিযোগ করেন।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফেফার হোসেন জানান, উভয়পক্ষ থানায় দুটি মামলা দায়ের করেছে।
