এতিমখানা উন্নয়নে অনুদান দিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিট

আপডেট : ২১ জুলাই ২০২২, ১১:৪১

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক মিরসরাই উপজেলার নিয়াজ মোর্শেদ এলিট মাদ্রাসা ও এতিমখানা উন্নয়নে ধারাবাহিক ইসলামী শিক্ষা উন্নয়ন কর্মকাণ্ডে অংশ হিসেবে অনুদান প্রদান করেন।

মিরসরাই উপজেলার আট নং দুর্গাপুর ইউনিয়নের অন্তর্গত রায়পুর গ্রামে অবস্থিত রায়পুর ইসলামিয়া সুলতানিয়া মাদ্রাসা ও এতিমখানা উন্নয়ন কর্মকাণ্ড চলমান রাখার প্রয়াসে অর্থ সহায়তা দেন কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিট। এই সময় উপস্থিত এলাকাবাসী এবং সাংবাদিকদের যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ইসলামি শিক্ষা কেন্দ্র এবং এতিমখানা গুলো সমাজের প্রয়োজনে এবং ইসলামী শিক্ষা যথাযথ ভাবে শিখার জন্য গুরত্বপূর্ণ। আমরা পারিবারিক ভাবে মাদ্রাসা ও এতিমখানা উন্নয়ন কর্মকাণ্ডকে সর্বোচ্চ সম্মান এবং গুরুত্ব দিই।অনেক গুলো মাদ্রাসা ও এতিমখানার পরিচালনার  সাথে আমরা পারিবারিক ভাবে জড়িত।

তিনি আরও বলেন, রায়পুর ইসলামিয়া সুলতানিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে। এখানে প্রায় শখানেক শিক্ষার্থী রয়েছে। এখানে আরও কিছু এতিম ছাত্র-ছাত্রী ও রয়েছে। মাদ্রাসার অবকাঠামো ও নির্মানে আরও অর্থ সহায়তা দরকার। আমরা যদি মিরসরাই বাসী সবাই মিলে আমাদের এমন সুবিধা বঞ্চিত গ্রামীণ শিক্ষা কেন্দ্রগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারি আগামীতে মিরসরাই উপজেলা হবে সারা দেশের রোল মডেল।

উক্ত মাদ্রাসায় আগামীতে আরও বেশী অর্থ সহায়তা দানের আশা প্রকাশ করেন এলিট।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও যুবনেতা আছিফ রহমান শাহীন, মিরসরাই কারেস্পন্ডেন্ট বাংলাদেশ প্রতিদিন, সিপ্লাস প্রতিনিধি মিরসরাইসহ এলাকার মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/টিআর