চন্দনাইশে বাড়ি দখল নিয়ে সংঘর্ষে আহত ছয়

আপডেট : ১০ জুন ২০১৯, ২১:৫১

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে বাড়ি দখল করতে গিয়ে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ছয়জন আহত হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধোপাছড়িস্থ গোলার পাহাড় মুখ নামক স্থানে বন বিভাগের সংরক্ষিত জায়গায় একযুগ ধরে সাইফুলের নির্মিত বাড়ি স্থানীয় প্রভাবশালী মুছা ও মোনাফের নেতৃত্বে একদল লোক হামলা চালিয়ে বসতবাড়িটি ভাঙচুর ও আসবাবপত্র লুটপাট করে। এ সময় সাইফুলের পরিবারের লোকজন বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষে গৃহকর্মী নুর নাহার, জাহানারা, সাইফুল ও তার নানীসহ ছয়জন আহত হয়।