রোহিঙ্গা ক্যাম্পে দফায় দফায় গোলাগুলি 

আপডেট : ২১ জুলাই ২০২২, ২৩:১৮

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে রোহিঙ্গাদের কথিত সশস্ত্র সংগঠন সালভেশন আর্মির (আরসা) দুই গ্রুপের মাঝে দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে একজন হেড মাঝিসহ অন্তত তিন জন গুলিবৃদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে রাত ১০টা পর্যন্ত আহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টা হতে সাড়ে নটা পর্যন্ত উখিয়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। বিষয়টি স্বীকার করেছেন ১৪ আমর্ড পুলিশের  অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক। 

এসপি নাইম জানান, ৪নং ক্যাম্পে কথিত আরসার দুইটি গ্রুপের মাঝে গোলাগুলির  এ ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবৃদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে উল্লেখ করেন পুলিশের এ কর্মকর্তা। 

ইত্তেফাক/জেডএইচডি