জাককানইবিতে শুরু হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট

আপডেট : ২২ জুলাই ২০২২, ১১:১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘ঘড়ি ডিটারজেন্ট প্রেজেন্টস এসপিসিজি নাইট থ্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট’। 

ম্যাচ শুরু হচ্ছে আজ ২২ জুলাই সন্ধ্যা ৬টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে। 

প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করে আসছে ২০১৮ সাল থাকে,দেশের দূর-দুরান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ্রগ্রহণ করেন এই বিশাল মিলনমেলা ও খেলা আয়োজনে।

এবারের আয়োজনে মোট  ৫টি দল অংশগ্রহণ করছে এবং প্রত্যেক দলের নাম জাতীয় কবি নজরুলের সৃষ্টির সঙ্গে সংযোগ স্থাপন করে রাখা হয়েছে।

এবারের এই তৃতীয় আসরে দল হিসেবে থাকছে- সাম্যবাদী স্ট্রাইকারর্স, বাধনহারা ব্লাস্টটার্স, ধুমকেতু ড্রীমার্স, চক্রবাক চ্যালেঞ্জার্স ও অগ্নিবীনা এভেঞ্জার্স। 

দলের ক্যাপ্টেন হিসেবে থাকছেন যথাক্রমে অমিত হাসান রনি (৮ম ব্যাচ- এ আই এস), শাওন আহমেদ জুবায়েদ ৮ম ব্যাচ -বাংলা ও সাহিত্য), সামিউল সরকার (৮ম ব্যাচ-এআইএস) আরিফুল ইসলাম আরিফ (৮ম ব্যাচ-এআইএস), বিপ্লব হোসেন (৮ম ব্যাচ-এআইএস), মোট ১০ টি ম্যাচে ৫ টিমের মধ্যে মাত্র ২ টিম ফাইনালের জন্য কোয়ালিফাই করবে।

প্রতিবছর ক্যাম্পাসে কেন এ আয়োজন এই প্রশ্নের উত্তরে ইভেন্ট আয়োজক হায়দার আলী খান রনি বলেন, আমাদের এই কমিউনিটির উদ্দেশ্য হচ্ছে প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটা বন্ডিং তৈরি করা এবং খেলাধুলা চর্চার পাশাপাশি এই কমিউনিটিটাকে আরও বড় পর্যায় নিয়ে যাওয়া যেখানে কমিউনিটি মেম্বারদের যেকোনো প্রয়োজনে ও দরকারে সহয়তার জন্য সবাই থাকবে বদ্ধ পরিকর।

আয়জনের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ঘড়ি ডিটারজেন্ট, পাওয়ার্ড বাই-আরশিলতা, স্ন্যক্স পার্টনার-মেঘনা বাটার বান, মিডিয়া পার্টনার-কালেরকণ্ঠ, আউটরিচ পার্টনার- জাককানইবি সাংবাদিক সমিতি, মিডিয়া পার্টনার- জাককানইবি প্রেস ক্লাব, স্ট্রেটেজিক টাইম আউট পার্টনার- নেসক্যাফ, লজিস্টিক পার্টনার- ফ্রাইডে গেজেট, ফটোগ্রাফি পার্টনার- মুন ফটোগ্রাফি, রিফ্রেস্মেন্ট পার্টনার-পারফেট্টি ভেন মেল্লা।

ইত্তেফাক/মাহি