রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১১:১৬

রাজধানীর ভাটারায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সামনে রিকশা থেকে পড়ে মোছা. নাসিমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ইত্তেফাক/কেকে