পিরোজপুর জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

আপডেট : ১০ জুন ২০১৯, ২২:২২

পিরোজপুর অফিস

পিরোজপুর জেলা কারাগারে থাকা আব্দুল জলিল হাওলাদার (৬১) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোমবার সকালে মারা গেছে। তিনি মোরেলগঞ্জ উপজেলার বাড়ইখালী ইউনিয়নের বাড়ইখালী গ্রামের আব্দুল গনি হাওলাদারের পুত্র।

পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, জলিল হাওলাদার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। সোমবার সকাল ৯টার দিকে তিনি হূদরোগ জনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে পিরোজপুর             সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক ননী গোপাল রায় তাঁকে মৃত ঘোষণা করেন।

জলিল হাওলাদার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও এসএম কলেজের সাবেক ভিপি ছিলেন। ২০১৮ সালের ২ মার্চ পুলিশ তাকে গ্রেফতার করে পিরোজপুর কারাগারে প্রেরণ করে।