ইউনিয়ন পরিষদ নির্বাচন

দশ চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

আপডেট : ১০ জুন ২০১৯, ২২:৫৩

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ১০ জন চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র জানায়, নৌকার প্রার্থীর পক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোঃ শফিকুল ইসলাম। এছাড়া ভুরিয়া ইউনিয়নে রুবেল আহম্মেদ, ময়মনসিংহ সদরের সিরতায় মো. আবু সাঈদ, চর ঈশ্বরদিয়ায় মোহাম্মদ জিয়াউল হাসান, চর নিলক্ষীয়ায় মো. তোফাজ্জল হোসেন, খাগডহরে মো. মাহমুদুল হক কামরুল, দাপুনিয়ায় মো. হুমায়ুন হাসান, ভাবখালীতে মো. আব্দুছ ছাত্তার, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কালকিনিতে মো. রফিকুল ইসলাম চৌধুরী, সাহেবের হাটে আবু বকর ছিদ্দিক আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।