সাভারের আশুলিয়া থেকে কোটি মূল্যের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। আটককৃতরা হলো নির্মলা বিশ্বাস (৩৫) ও সীমান্ত বিশ্বাস (১৮)।
বুধবার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম।
র্যাব জানায়, মঙ্গলবার বিকেলে র্যাব-৪ এর একটি দল আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১.৭ কেজি হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করে। জব্দ হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭ লাখ টাকা।
তিনি আরও বলেন, আটকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীর সাভার আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলো।
এঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
