পঞ্চাশেও প্রাণোচ্ছ্বল থাকতে কী খাবেন 

আপডেট : ২৮ জুলাই ২০২২, ২০:৪৬

পঞ্চাশের পর শরীরে নানা ধরনের পরিবর্তন আসে। হরমোনের তারতম্যে বেশ কিছু বদল আসে প্রতিদিনের চলাফেরায়। অনেকের কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। ডায়াবেটিসেও ভোগেন কেউ কেউ। ফলে এ সময়ে শরীরের বাড়তি যত্ন নেওয়া দরকার। তারই সঙ্গে খাওয়াদাওয়ার দিকে বিশেষ নজর রাখতে হবে। এর ফলে শরীর থাকবে সতেজ ও সচল।  

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিবিদরা সব বয়সীদের ডায়েটেই বেশি করে শাকসবজি রাখার কথা বলেন। শাকসবজি ভিটামিন, খনিজ পদার্থ, ফাইটোনিউট্রিয়েন্টস, রোগ-প্রতিরোধী যৌগ, কার্বোহাইড্রেট এবং প্রোটিনের দারুণ উৎস। এমন অনেক সবজি আছে যেগুলো বয়সজনিত শারীরিক জটিলতার বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। জেনে নিন পঞ্চাশের পরেও বয়েসের ছাপ ঠেকিয়ে রাখতে কোন সবজি নিয়মিত খাবেন। 

পালংশাক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ লোকেরই দৃষ্টিশক্তি কমতে শুরু করে। পালংশাকে ভরপুর মাত্রায় ভিটামিন এ থাকে, যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। সূর্যরশ্মির হাত থেকেও চোখকে সুরক্ষা দেয়। তাই চোখের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিনের ডায়েটে পালংশাক রাখতে পারেন। 

 পঞ্চাশের পর শরীরের যত্ন নেওয়া দরকার। সঙ্গে খাওয়াদাওয়ার দিকে বিশেষ নজর রাখতে হবে

লেটুসপাতা: সাধারণত বয়স বাড়লে শরীরচর্চা করার প্রবণতা কমে আসে। তাই শরীরে মেদ জমতে শুরু করে। এই বয়সে ওজন নিয়ন্ত্রণে না রাখলে ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপের মতো রোগ শরীরে বাসা বাধতে শুরু করে। নাম কিছুটা বিচিত্র ঠেকলেও স্বাদে-গন্ধে কিন্তু ষোলো আনা ভরপুর লেটুসপাতা। লেটুসে থাকে ভিটামিন এ, পটাশিয়াম ও ফাইবার, এতে ক্যালরির মাত্রাও কম। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে লেটুসপাতা ডায়েটে রাখতে পারেন। 

ব্রকলি: বয়স বাড়লে অনেকেই আর্থারাইটিসের সমস্যায় ভোগেন। রোগ থেকে মুক্তির জন্য মুঠো মুঠো ওষুধের ওপর সে সময় ভরসা করতে হয়। ব্রকলি প্রদাহনাশক গুণে সমৃদ্ধ। ব্রকলিতে সালফোরাফেনের মতো একাধিক প্রদাহনাশক উপাদান রয়েছে, যা বাতের ব্যথা কমাতে সাহায্য করতে পারে। 

 



ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন