বন্ধু দিবসে রঙ বাংলাদেশের আয়োজন

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১২:৫৮

হাজারো সম্পর্কের ভীড়ে বন্ধু ছাড়া মানুষ অচল। বন্ধু ছাড়া আর কে বোঝে এত গভীরে, এত ভালো করে। এই সম্পর্ক সব কিছুর উর্ধ্বে। তাই মাঝে মধ্যে এই সম্পর্কটা নবায়ন করার প্রয়োজন হয়, প্রয়োজন হয় উদযাপনের। বন্ধু দিবসকে সামনে রেখে বিভিন্ন অফার নিয়ে উদযাপনের উপাচার সাজিয়েছে 'রঙ বাংলাদেশ'। 

বন্ধুর জন্যে উপহার কেনার সুবিধার্থে অনলাইন ও আউটলেটে আছে ২০% বিশেষ ছাড়। বন্ধুরা সকলে মিলে একই ডিজাইনের পোশাক, মগ বা মাস্ক একসাথে কিনলে ১ম পণ্যটি বাদে বাকি সকল পণ্যের মূল্যের ওপরে থাকছে ২০% ছাড়। বন্ধুর জন্যে উপহারে আরও আছে কম্বো প্যাকেজ, বড় ও ছোটদের টি-শার্ট, মগ ও মাস্ক সম্মিলিত মূল্য ১০৩০/৯৩০ টাকার পরিবর্তে দাম ৮৫০/৭৫০ টাকা। 

বন্ধু ছাড়া আর কে বোঝে এত গভীরে, এত ভালো করে। এই সম্পর্ক সব কিছুর উর্ধ্বে

সে সঙ্গে বন্ধুত্বকে স্মৃতিময় করে রাখতে রঙ বাংলাদেশ এর ফ্যান পেজের আয়োজন ’বন্ধু মানেই Possible’—এ আয়োজনে অংশগ্রহনকারী তার বন্ধুর ছবি, বন্ধু বা বন্ধুদের সঙ্গে ছবি অথবা আনন্দ-বিষাদের স্মৃতিময় মূহুর্তের কথা লিখে, পাঠিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরষ্কার।

এবারের বন্ধু দিবস কালেকশনে রয়েছে টি-শার্ট, মগ, মাস্ক ছাড়াও নিয়মিত সংগ্রহে আছে শার্ট,পাঞ্জাবী, ফতুয়া, শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, স্কার্ট-টপস, পাঞ্জাবি, ওড়না, আনস্টিচড ড্রেস, প্রিয়জনকে উপহার দিতে গিফট ভাউচার। এ ছাড়া উপহার সামগ্রী হিসেবে আছে গয়না ও শোপিস। রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের যেকোনো আউটলেটেই পাবেন চমৎকার বন্ধু দিবসসহ সব সংগ্রহ। বিস্তারিত জানতে চোখ রাখতে পারেন www.rang-bd.com এবং facebook/rangbangladesh ফেসবুক পেইজে। 

 

 

ইত্তেফাক/আরএম