মালিতে হামলায় অন্তত ১০০ নিহত

আপডেট : ১১ জুন ২০১৯, ০১:০০

 

ইত্তেফাক ডেস্ক

আফ্রিকার দেশ মালির একটি গ্রামে হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। ঘর-বাড়িতে আগুন দেওয়া হয়েছে। গতকাল সোমবার ডেগোন গোষ্ঠী অধ্যুষিত সোবামে ডা গ্রামে এই হামলা হয়। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। হামলাকে জাতিগত সহিংসতা বলে ধারণা করা হচ্ছে। ডোগোন ও সেমি নোমাডিক ফুলানি কৃষকদের মধ্যে প্রায় সহিংসতার ঘটনা ঘটে। জিহাদি গোষ্ঠীও হামলা চালায়। নিকটবর্তী শহরের মেয়র মুলায় গুইন্দো জানান, ওই জেলার ফুলানি কৃষকরাই রাতের বেলা হামলা চালায়। স্থানীয় এক কর্মকর্তা বলেন, ৯৫ জনের মরদেহ উদ্ধার করেছেন তারা। এদের মধ্যে অনেক মৃতদেহই অগ্নিদগ্ধ। -বিবিসি