পূর্ব কাজীপাড়ায় গৃহকর্মীর লাশ উদ্ধার

আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৩:৪৫

রাজধানীর কাফরুল থানার পূর্ব কাজীপাড়ায় এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩০৪ পূর্ব কাজীপাড়া একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান দৈনিক ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের নাম তানিয়া (২১)। তার বাড়ি চট্টগ্রামে। ওই গৃহকর্তার নাম হাসানুজ্জামান। 

ওসি  বলেন, ‘ছাদ থেকে পড়ে লাফ দেয় মেয়েটি। পরে আহত অবস্থায় গৃহকর্তা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই, পরে সুরতাহল প্রতিবেদন তৈরি করে ময়নাদতন্তের জন্য পাঠানো হয়।’

ওসি আরও বলেন, ‘ছাদ থেকে কেন লাফ দিয়েছে এখন পর্যন্ত কারণ জানা যায়নি। নিহতের মা-বাবার ভাষ্য, মেয়েটা অনেক অভিমানী, রাগী, জেদি, ছোটখাটো বিষয় নিয়ে অভিমান করতো।’ 

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে।’

 

ইত্তেফাক/এএএম/এসজেড