ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি ফারুক বেপারী

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০১:৫২

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের শূন্য পদে পদোন্নতি পেয়ে সহসভাপতি হলেন ফারুক বেপারী। বর্তমান কমিটিতে তিনি সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে সোহাগ-জাকির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ছিলেন ফারুক। সংগঠনের সহ-সভাপতির পদ শূন্য হলে সেই পদে আসীন হলেন তিনি।

ফারুক বেপারী ঢাকা কলেজে ২০০৮-২০০৯ সেশনে হিসাববিজ্ঞান বিভাগ ভর্তি হয়ে  থেকে স্নাতক ও স্নাতোকত্তর সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিসেস্টার ম্যানেজমেন্ট বিভাগ থেকে দ্বিতীয় স্নাতোকত্তর করেন। 

বর্তমানে তিনি ঢাকা সেন্ট্রাল ল কলেজে আইন বিষয়ে পড়াশোনা করছেন।

ইত্তেফাক/জেডএইচডি