শুরুতেই ফিরলেন লিটন-ইমন-এনামুল

আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৯:২৩

সিরিজ জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে গেলেন দুই ওপেনার লিটন দাস ও পারভেজ হোসাইন ইমন। ভিক্টর নিয়াউচিকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৬ বলে ১৩ রান করেন লিটন। নিয়াউচির পরের ওভারে ফিরে যান ৬ বলে ২ রান করা ইমন।

দুই ওপেনারের পর বিদায় নিলেন এনামুল হক। আউট হওয়ার আগে তিনি ১৩ বলে ১৪ রান করেন। ৩৪ রানের মধ্যেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।

হারারে ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। প্রথম টি-২০-তে জয় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাই সিরিজ জিততে হলে সফরকারীদের দরকার ১৫৭ রান।

বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিষেক হচ্ছে পারভেজ হোসেন ইমনের। এ ছাড়া শরিফুল ইসলামের পরিবর্তে খেলবেন স্পিনার নাসুম আহমেদ।

ইত্তেফাক/ইউবি