ঝিনাইগাতীতে বিএনপির কার্যালয় ভাঙচুর

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৮:০৩

শেরটুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি কার্যালয়ের ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর বাজারের শিমুলতলীতে বিএনপি কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর ও দলীয় সাইনবোর্ড খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও জেলা বিএনপির সভাপতি শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমাদের জানা নেই। এ কারনে কাউকে দোষারোপ বা কোন অভিযোগ করছি না।

ঘটনার সত্যতা স্বীকার করে এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঘটনাটি ঘটতে পারে।

ইত্তেফাক/বিএএফ