মির্জাপুরে ইয়াবাসহ দেবর-ভাবী গ্রেফতার

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৮:২২

টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দেবর-ভাবীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পুষ্টকামুরী গ্রামের জলিল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। শুক্রবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- জলিল মিয়ার স্ত্রী শারমিন বেগম (২৬) ও তার দেবর খৈলসিন্দুর গ্রামের সাত্তার মিয়ার ছেলে আনোয়ার হোসেন(৩৫)। আনোয়ার হোসেন শারমিন বেগমের স্বামী জলিলের ফুফাতো ভাইয়ের ছেলে।

মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. মনিরুজ্জামান মুন্সি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পুষ্টকামুরী গ্রামের জালিল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৭০০শ পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আনোয়ার হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। প্রচলিত আইনে মামলার পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/বিএএফ