বাসা থেকে বেরিয়ে নিখোঁজ দুই বন্ধু সামি-আলাভী

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২০:২৩

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মো. আদহাম আল সামি ও তার বন্ধু আলাভী বিন আব্দুল্লাহ সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৩১ জুলাই তারা বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রবিবার (৭ আগস্ট) বিকেলে আদহামের বাবা মো. সেকেন্দার আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আদহাম আলী সামি এবং আলাভী বিন আব্দুল্লাহ দু'জনই নিখোঁজ। সামীর বন্ধু আলভী। তাদের দু'জনেরই বয়স ১৬ বছর। গত ৩১ জুলাই বিকেল ৫টা ২৬ মিনিটে তারা একসঙ্গে রংপুর ধাপ, শ্যামলী লেনের বাসা থেকে বের হয়।

তিনি জানান, সিসিটিভি ফুটেজেও আছে যে বাসা থেকে যাওয়ার সময় দু'জনের পিঠে স্কুল ব্যাগ ও দু'টি কাপড়ের ব্যাগ ছিল। সাতদিন পার হলেও সন্তানদের না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটছে অভিভাবকদের।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় ১ আগস্ট দু'টি সাধারণ ডায়েরি করা হয়েছে। একই বিষয়ে রংপুর র‍্যাব-১৩-তেও একটি অভিযোগ দায়ের করা  হয়েছে।

রংপুর মেট্রো পলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হোসেন আলী বলেন, বিষয়টি নজরে আসার পর পরই তদন্ত শুরু করেছেন তারা। এখনও খোঁজ মেলেনি বলেও জানান তিনি।

ইত্তেফাক/জেডএইচডি