চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত এলাকা থেকে ৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১৩/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার কালুপুর মাঠ এলাকা থেকে গানপাউডারগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, ১৪-১৫ বছরের একজন অজ্ঞাত কিশোর একটি ব্যাগ নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে থাকলে বিজিবি টহল দল দেখে হাতে থাকা ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে তার ফেলে দেওয়া ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গানপাউডার পাওয়া যায়। এগুলোর মধ্যে ৩ কেজি ছিল সাদা গানপাউডার ও দেড় কেজি করে হলুদ ও কালো রংয়ের গানপাউডার।
বিষয়টি নিশ্চিত করে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার জানান, উদ্ধার হওয়া গানপাউডারগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
