ঘরে বসে আয় করার জন্য ফ্রিল্যান্সিং এখন সবচেয়ে সহজ ও অন্যতম উপায়। ছোট থেকে বড় যে কেউ এখন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করতে পারছেন বেশ ভাল অঙ্কের টাকা। এ জন্য ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং-এর অন্যতম জনপ্রিয় একটি সেক্টর।
গেল দুই বছরেরও বেশি সময় ধরে ফ্রিল্যান্সিং-এর ওপর ট্রেনিংয়ের বিশেষ সুযোগ দিচ্ছে ‘এস আর ড্রিম আইটি’। প্রতিষ্ঠানটির প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রিল্যান্সাররা এরইমধ্যে ৩ লক্ষাধিক ডলারেরও বেশি আয় করেছেন।
প্রতিষ্ঠানটি তার প্রশিক্ষণার্থীদের জন্য প্রতিদিন অনলাইন লাইভ সাপোর্টের ব্যবস্থা চালু রেখেছে, যা ১১ ঘণ্টা চালু থাকে। ট্রেনিং শেষেও এতে অংশ নেওয়ার সুযোগ থাকে। এছাড়া থাকছে গ্রাফিক ডিজাইনের কোর্সও থাকছে বিনামূল্যে, যা একজন ডিজিটাল মার্কেটারকে বাড়তি সুবিধা দেবে।
সেপ্টেম্বর থেকে ‘এসআর ড্রিম আইটি’-তে থাকছে নতুনদের জন্য বিশেষ সুযোগ, বিশেষ করে মেয়েদের জন্য। প্রথমবারের মত প্রতিষ্ঠানটি বিনামূল্যে কোর্স আয়োজন করতে যাচ্ছে। এই কোর্সে থাকছে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং এর ৩ মাস মেয়াদী লাইভ ক্লাসের ব্যবস্থা।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক শুভ আহমেদ বলেন, এখন অনেক ছেলেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করছেন, কিন্তু মেয়েরা এদিক থেকে একটু পিছিয়ে। তারাও চাইলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। এবার প্রতিটি ব্যাচ থেকে টপ আর্নারকে একটি করে ল্যাপটপ দেওয়া হবে। এছাড়াও গিফট হিসেবে থাকবে মোবাইল ফোন, ইন্টার্নশিপ করার সুযোগ এবং জব প্লেসমেন্টের সুবিধা।
শুভ আহমেদ লিড ট্রেইনার হিসেবে তিন হাজারেরও এর বেশি তরুণকে ফ্রিল্যান্সিং শিখিয়েছেন। গেস্ট লেকচারার হিসেবে যুক্ত আছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের ট্রেইনার হিসেবে কাজ করেছেন।
শুভ আহমেদ বলেন, আমার স্বপ্ন ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার, যেখানে সবাই কম মূল্যে সবচেয়ে বেশি স্কিল ডেভেলপ করে নিজেকে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার দাবি করতে পারবে। আমরা একটি ডিজিটাল ড্যাশবোর্ড দিয়ে থাকি, যেখানে লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও, ট্রেইনারের সাথে কনসালটেশন, এমনকি লাইভ চ্যাটিং করার সুবিধা থাকে।
কোর্সে রেজিস্ট্রেশন করতে চাইলে এই লিংকে গিয়ে ফরম পূরণ করতে হবে।
